রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস আটকে রেখে বিক্ষোভ দেখাল সিপিএম। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। দিনের পর দিন কলকাতার যাবার যাত্রী সংখ্যা বৃদ্ধি হয়েছে, কলকাতার সাথে রেল পথের যোগাযোগ বলতে সন্ধ্যার রাধিকাপুর - কলকাতা এক্সপ্রেস। বিগত দিন থেকেই বিভিন্ন রাজননৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনে একটি কলকাতা গামী ট্রেনের দাবি করা হচ্ছে। কিছুদিন আগে রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলীম এর তরফ থেকে জানানো হয়েছিল সকালে বালুঘাট থেকে কলকাতা গামী তেভাগা এক্সপ্রেসের সাথে লিঙ্ক যোগাযোগ করা হবে। তৎকালীন রেলমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছিল তাকে। কিন্তু রেলমন্ত্রীর পরিবর্তনের পর আর তা কার্যকারি হয়ে উঠেনি। সাধারন মানুষদের সার্থে কথা চিন্তা করে রাধিকাপুর থেকে কলকাতা পর্যন্ত সকালে ট্রেন চালু করা সহ একগুচ্ছ উন্নয়নের দাবিতে রবিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার সিপিএম রায়গঞ্জ শহর এরিয়ার পক্ষ থেকে রায়গঞ্জ স্টেশনে রেল রোকো কর্মসূচি পালন করল। রাধিকাপুর কলকাতা ডাউন রায়গঞ্জ স্টেশনে নির্ধারিত সময় ৬.২০ তে পৌঁছলে সিপিএমের সমর্থকরা ট্রেন আটকে দেয়। রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায়। প্রায় আধা ঘণ্টা ট্রেন অবরোধের পর আন্দোলনকারীরা রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয়। এদিন প্রথমে সন্ধ্যা থেকে রেল স্টেশনের পাশে বিক্ষোভ কর্মসূচী পালন করে সিপিএম। সেই অবস্থান বিক্ষোভের পরে রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেসের রায়গঞ্জ স্টেশনে পৌছানোর পর থেকে সিপিএম রেল রোকো কর্মসূচিতে অংশ নেয়। আগামী দিনে তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সিপিএমের দক অপূর্ব পাল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/5XeX4NoMxKs
উত্তরদিনাজপুর